টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলা কার্যালয় হাটুভাঙ্গায় অনুষ্ঠানে, উপজেলা কমিটির আহ্বায়ক মঞ্জুরুল কাদের বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইট প্রস্তুত কারক মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান বাবুল।
বিশেষ অতিথি ছিলেন ইট প্রস্তুত কারক মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আবু বকর,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত,মির্জাপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম,মির্জাপুর উপজেলা যুবলীগ আহ্বায়ক মোঃ শামীম আল মামুন। অনুষ্ঠানের উদ্ধোধন করেন টাঙ্গাইল জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান।
উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক,টাংগাইল জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান বাবুল,আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার,বংশাই স্কুল এণ্ড কলেজ গভর্নিংবডির সভাপতি মোঃ আতিকুল ইসলাম সিকদার,,মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, মির্জাপুর উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, মির্জাপুর উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মোঃ সাদ্দাম হোসেন,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম,মির্জাপুর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি কমিটির সদস্য বৃন্দ প্রমূখ।